Thursday, September 25, 2014

আমার সোনার বাংলা


আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি।

মা, ফাগুনে তোর আমের বনে, ঘ্রাণে পাগল করে
মরি হায়, হায় রে-
মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে, আমি কী দেখেছি মধুর হাসি।।

কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো-

মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন
মা আমি নয়ন জলে ভাসি

তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিল রে,
তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি।
তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে,
তখন খেলাধুলা সকল ফেলে, ও’মা তোমার কোলে ছুটে আসি।













ধেনু-চরা তোমার মাঠ, পারে যাবার খেয়াঘাটে,
সারাদিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে,
তোমার ধানে ভরা আঙিনাতে জীবনের দিন কাটে,
ও’মা, আমার যে ভাই তারা সবাই, ওমা, তোমার রাখাল তোমার চাষি।

ও’মা, তোর চরণেতে ছিলেম এই মাথা পেতে-
দে গো তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে।
ও’মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে,
আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ বলে গলার ফাঁসি।

                 রবীন্দ্রনাথ ঠাকুর 


একখানি ছোট ক্ষেত

একখানি ছোট ক্ষেত আমি একেলা
চারিদিকে বাঁকা জল করিছে খেলা
পরপারে দেখি আঁকা
তরুছায়া মসিমাখা
গ্রামখানি মেঘে ঢাকা,
প্রভাত বেলা,
পারেতে ছোট ক্ষেত আমি একেলা



                        রবীন্দ্রনাথ ঠাকুর

একদিন জলসিড়ি



একদিন জলসিড়ি নদীটির পারে এই বাংলার মাঠে
বিশীর্ণ বটের নিচে শুয়ে র’ব;-পশমের মতো লাল ফল
ঝরিবে বিজন ঘাসে,-বাঁকা চাঁদ জেগে রবে,- নদীটির জল
বাঙালী মেয়ের মতো বিশালাক্ষী মন্দিরের ধূসর কপাটে
আঘাত করিয়া যাবে ভয়ে-ভয়ে, তারপর সেই ভাঙা ঘাটে
রূপসীরা আজ আর আসেনাকো, পাট শুধু পচে অবিরল,
সেইখানে কলমীর দামে বেঁধে প্রেতিনীর মতন কেবল
কাঁদিবে সে সারারাত,-দেখিবে কখন কারা এসে আমকাঠে



সাজায়ে  রেখেছে চিতাঃ বাংলার শ্রাবণের বিস্মিত আকাশ
চেয়ে র’বে, ভিজে পেঁচা শান্ত স্নিগ্ধ চোখ মেলে কদমের বনে
শোনাবে লক্ষ্মীর গল্প-ভাসানের গান নদী শোনাবে নির্জনে;
চারিদিকে বাংলার ধানী শাড়ি-শাদা শাখা-বাংলার ঘাস
আকন্দ বাসকলতা ঘেরা এক নীল মথ-আপনার মনে
ভাঙিতেছে ধীরে ধীরে;- চারিদিকে এইসব আশ্চর্য উচ্ছ্বাস-


জীবনানন্দ দাশ



Monday, September 22, 2014

চিরন্তন বাণী-১

একজন মানুষকে তার উত্তর দিয়ে নয়, প্রশ্ন দিয়ে মূল্যায়ন করা উত্তম।     
(ভলতেয়ার)                                                                                                       


তরুণেরা সাধারণত বড়দের প্রশ্ন করতে বিব্রতবোধ করে।                  
(হোমার)                                                                                                          


কর্মহীন জীবন হতাশার দাফন-কাফন জড়ানো একটি জীবন্ত লাশ।          
(ডেল কার্নেগী)                                                                                                    

Bangladesh

Capital-Dhaka
Official Language-Bangla

Total Area-1,47,570km2
Population-156.6 million (2013)
Currency-Bangladeshi Taka (BDT)

Declaration of Independence- 26 March 1971
Liberation of Bangladesh- 16 December 1971





  

  People's Republic of Bangladesh  

      

Map of Bangladesh



National Flag



National Emblem






National Anthem-Amar Sonar Bangla

আমার সোনার বাংলা

আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।

চিরদিন তোমার আকাশ-,
চিরদিন তোমার আকাশ,তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।

ও মা,
ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে
মরি হায়, হায় রে
ও মা,
অঘ্রানে তোর ভরা ক্ষেতে,
আমি কী দেখেছি মধুর হাসি।।

কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো,
কী আঁচল বিছায়েছ
বটের মূলে,
নদীর কূলে কূলে।

মা, তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো-

মা তোর বদন খানি মলিন হলে
আমি নয়ন
ও মা আমি নয়ন জলে ভাসি
সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।

My beloved Bengal

My Bengal of Gold,
I love you.

Forever your skies-,
Forever your skies,Your air set my heart in tune
As if it were a flute.

In spring, O mother mine,
The fragrance from your mango groves
Makes me wild with joy,
Ah, what a thrill!
In autumn, O mother mine,
In the full blossomed paddy fields
I have seen spread all over sweet smiles.

Ah, what beauty, what shades,
What an affection, and what tenderness!
What a quilt have you spread
At the feet of banyan trees
And along the banks of rivers!

Oh mother mine, words from your lips
Are like nectar to my ears.
Ah, what a thrill!

If sadness, O mother mine,
Casts a gloom on your face,
My eyes are filled with tears!
Golden Bengal,
I love you.

আমি আশায় আশায় থাকি

আমি আশায় আশায় থাকি।
আমার তৃষিত আকুল আঁখি
ঘুমে-জাগরনে-মেশা প্রাণে স্বপনের নেশা-
দূর দিগন্তে চেয়ে কাহারে ডাকি।
বনে বনে করে কানাকানি অশ্রুতবাণী,
কী গাহে পাখি।
কী ক'ব না পাই ভাষা , মোর জীবন রঙিন কুয়াশা।
ফেলেছে ঢাকি ।।।। 





রবীন্দ্রনাথ ঠাকুর 

শালবন বিহার

লালমাই, কুমিল্লা,বাংলাদেশ


প্রত্নকেন্দ্র শালবন বিহারের পূর্ব নাম ছিল “শালবন রাজার” বাড়ি। প্রত্নতাত্ত্বিক খননে বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ উন্মেচিত হওয়ায় এটিকে শালবন বিহার নামে আখ্যায়িত করা হয়। প্রকৃতপক্ষে এটির আসল নাম হচ্ছে “ভবদেব মহাবিহার” । খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর মধ্যভাগ হতে অষ্টম শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত দেব বংশ এই অঞ্চল শাসন করে। আর এই বংশের চতুর্থ রাজা ভবদেব এই বিহারটি নির্মাণ করে।

বর্গাকার বিহারটির দৈর্ঘ্য প্রায় ১৫০ ফুট। এর চার বাহুতে সর্বমোট ১১৫ টি সন্ন্যাসকক্ষ, মধ্যভাগে একটি উন্নত মন্দির ও উত্তরবাহুর মধ্যবর্তী স্থানে বিশালাকার “তোরণ” ইহার বিশেষ আকর্ষণ।

কেন্দ্রীয় মন্দিরটিতে ৬টি ও মূল বিহারটিতে ৪টি নির্মাণ যুগের ধ্বংসাবশেষের প্রমাণ পাওয়া যায়। প্রথম ও দ্বিতীয় নির্মাণ যুগের ধ্বংসাবশেষগুলি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম নির্মাণ যুগের ধ্বংসাবশেষ এর নিচে ঢাকা পড়ে। ষষ্ঠ নির্মাণ যুগের মন্দির উপর হতে অপসারন করা হয়।

কেন্দ্রীয় মন্দিরটি তৃতীয় নির্মাণযুগে ক্রুশাকৃতি রূপ পরিগ্রহ করে এবং এই সময়েই চতুরদিক সহ বিহার দ্বারা বেষ্টিত হয়ে একাই বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়। এর নিকটবর্তী আনন্দ বিহার, উহার কেন্দ্রীয় মন্দিরসহ ইহার পূর্ব দৃষ্টান্ত।

এই প্রত্নকেন্দ্র খননের ফলে, এখান থেকে বিপুল পরিমাণ প্রত্নসম্পদ পাওয়া যায়, যা বর্তমানে স্থানীয় জাদুঘরে সঞ্চিত রাখা হয়েছে। আর এই আবিষ্কৃত সম্পদ ষষ্ঠ থেকে ত্রয়োদশ শতাব্দীর প্রাচীন “বঙ্গ সমতটেরই” অতীত সৃতি বহন করে।








Salbon Bihar
Lalmai, Comilla, Bangladesh


Bihar pratnakendra previous name was Salbon "Salbon Kings" home.Archaeological excavations at the ruins of the Buddhist Vihara monastery unmecita Salbon as it is called. It's real name is actually "Bhabadeb Mahavihara". In the mid-seventh century until the mid-eighth century will be ruled by the clan. The fourth king of this dynasty Bhabadeb to build this temple.

Length is about 150 feet square, Bihar. A total of 115 sannyasakaksa four arms, the middle leads to a better place and uttarabahura between "arcade" its special attraction.

The central temple and the original biharatite 4 of 6 found evidence era ruins. The ruins of the first and second of the third, fourth and fifth down in the ruins of buildings covered. On the construction of the temple is the sixth to be removed.

The temple, and this often takes the form of a third nirmanayuge krusakrti scourges himself with a large institution in Bihar is surrounded by. Near Anand Vihar, east of the central mandirasaha its instances.


This pratnakendra Mining, a huge amount of the relics found here, which is currently stored in local museums. These findings from the sixth and thirteenth centuries, the ancient wealth "Bengal samatat" carries genetic past.







                                      Sajjadur Rahman_সাজ্জাদুর রাহমান

Sunday, September 21, 2014

নোবেল পুরস্কার

বিজ্ঞানী আলফ্রেড নোবেল  এর নামানুসারে ১৯০১ খ্রিস্টাব্দ থেকে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। ১৯০১ খ্রিস্টাব্দ থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্য গবেষণা উদ্ভাবন এবং মানবকল্যাণ মূলক কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। নোবেল পুরস্কার মোট ছয়টি বিষয়ের উপর প্রদান করা হয়।


বিষয়গুলো হল- পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি
নোবেল পুরস্কারকে বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়।
নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়।
বিজ্ঞানী আলফ্রেড নোবেল ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইলের মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয়।নোবেল মৃত্যুর পূর্বে উইলের মাধ্যমে এই পুরস্কার প্রদানের ঘোষণা করে যান। শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ে থেকে। বাকি ক্ষেত্রে স্টকহোম,সুইডেনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
অর্থনীতি ছাড়া অন্য বিষয়গুলোতে ১৯০১ সাল থেকে পুরস্কার প্রদান করা হচ্ছে, কিন্তু অর্থনীতিতে পুরস্কার প্রদান শুরু হয় ১৯৬৯ সাল থেকে। আলফ্রেড  নোবেল তার উইলে অর্থনীতির কথা উল্লেখ করেননি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ১৯৪০ থেকে ১৯৪২ সাল পর্যন্ত পুরস্কার প্রদান বন্ধ ছিল।
পরবর্তীতে প্রত্যেক বছর পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে একটি স্বর্ণপদক, একটি সনদ 

নোবেল ফাউন্ডেশন কর্তৃক কিছু পরিমাণ অর্থ প্রদান করা হয়।নোবেল পুরস্কার জীবিতদের দেওয়া হয়, মৃত কাউকে দেওয়া হয় না।


Noble Prize


Scientist Alfred Nobel  's after 1901, the Nobel Prize was initiated. Successful individuals and organizations around the world since 1901 and For  this award to be paid is . Nobel Prize  total of six on the offer.


These are-Physics, Chemistry  Medicine, Economy, Literature and Peace 
Nobel award is considered the world's most expensive and prestigious awards.
Scientist Alfred Nobel, the Nobel Prize in 1895, as it introduced a bequest marmanusare hayanobela death through a bequest to the award announcement. The only  peace is to be awarded the Nobel Prize in Norway since. For the rest of  Stockholm, Sweden, is the award ceremony.
Issues other than the economy of  1901, since being awarded , but the economy is awarded  1969  since. Alfred Nobel did not specify its deleting economy.
World War II for the 1940 to 1942 until it was awarded close.
The recipients each year, each with a gold medal , a certificate and 


Nobel Foundation  to be paid a certain amount by the hayanobela award is given to the living, the dead man is not given.


Sajjadur Rahman