এই জল ভালো লাগে;-বৃষ্টির রূপালী জল কতো
দিন এসে
ধুয়েছে আমার দেহ-বুলায়ে দিয়েছে চুল-চোখের
উপরে
তার শান্ত স্নিগ্ধ হাত রেখে কতো খেলিয়াছে,-আবেগের
ভরে
ঠোঁটে এসে চুমু দিয়ে চলে গেছে কুমারীর
মতো ভালোবেসে;
এই জল ভালো লাগে;-নীলপাতা মৃদু ঘাস রৌদ্রের
দেশ
ফিঙ্গা যেমন তার দিনগুলো ভালোবাসে-বনের
ভিতরে
বারবার উড়ে যায়,-তেমনি গোপন প্রেমে এই
জল ঝরে
আমার দেহের’ পরে-চোখের’ পরে ধানের আবেশে
ঝ’রে পড়ে;- যখন অঘ্রাণ রাতে ভরা ক্ষেত
হয়েছে
হলুদ, যখন জামের ডালে পেঁচার
নরম হিম গান শোনা যায়,
বনের কিনারে ঝরে সেই ধান
বুকে করে শান্ত শালি-খুদ
তেমনি ঝরিছে জল আমার
ঠোঁটের পরে-চোখের পাতায়-
আমার চুলের’ পরে;-
অপরাহ্ণে রাঙা রোদ সবুজ আতায়
রেখেছে নরম হাত যেন
তার-ঢালিছে বুকের থেকে দুধ .......
জীবনানন্দ দাশ

No comments:
Post a Comment