বাংলার
মুখ আমি
![]() |
বাংলার মুখ আমি দেখিয়াছি,তাই আমি পৃথিবীর রূপ
খুঁজিতে যাই না আরঃ অন্ধকারে জেগে উঠে
ডুমুরের গাছে
চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে
বসে আছে
ভোরের দোয়েল পাখি-চারিদিকে
চেয়ে দেখি পল্লবের স্তুপ
জাম-বট-কাথালের-হিজলের-অশত্থের
করে আছে চুপ ;
ফণীমনসার ঝোপে শটিবনে
তাহাদের ছায়া পড়িয়াছে ;
মধুকর ডিঙা থেকে না জানি
সে কবে চাঁদ চম্পার কাছে
এমনই হিজল-বত-তমালের নীল
ছায়া বাংলার অপরূপ রূপ
দেখেছিলো ; বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে-
কৃষ্ণা দ্বাদশীর
জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চরায়-
সোনালি ধানের পাশে
অসংখ্য অশ্বত্থ বট দেখেছিলো, হায়,
শ্যামার নরম গান
শুনেছিলো-একদিন অমরায় গিয়ে
ছিন্ন খঞ্জনার মতো যখন
সে নেচেছিলো ইন্দ্রের সভায়
বাংলার নদী মাঠ ভাঁটফুল
ঘুঙুরের মতো তার কেঁদেছিলো পায় ।
জীবনানন্দ দাশ

No comments:
Post a Comment